অবিলম্বে নারী নীতি বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজে নারীরা দ্বিমুখী শোষণ-নিপীড়নের শিকার। একদিকে শ্রেণী শোষণ অন্যদিকে সামাজিক শোষণ। এ কারণে মানবমুক্তির জন্যই নারী মুক্তির প্রয়োজন।গতকাল রোববার রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ পূর্তি এবং জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা অবিলম্বে জাতীয় নারী নীতি বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান। প্রধান অতিথি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সরকার নারী উন্নয়ন জাতীয় নীতিমালা ঘোষণা করেছে। অথচ মৌলবাদী গোষ্ঠী এই নারী নীতির প্রতিবাদে হরতাল করে নারীসমাজকে গৃহবন্দী করতে চাইছে। বিজ্ঞপ্তি।