অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন অভিযানে চার তিতাস কর্মকর্তা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা আবাসিক এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গতকাল সোমবার তিতাসের চার কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন।ঢাকা শহরের অবৈধ গ্যাস-সংযোগ বিছিন্ন করার জন্য তিতাস গ্যাসের ১২টি দল কাজ করছে। মাসব্যাপী এই অভিযান ৮ ডিসেম্বর থেকে শুরু হয়। এর অংশ হিসেবে গতকাল একটি পরিদর্শকদল বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার ৩০১/এ প্লটের ই-৫ ভবনে ৪৭টি রাইজার ও রেগুলেটরের মাধ্যমে অবৈধ সংযোগ আবিষ্কৃত হওয়ায় পরিদর্শকদল সংযোগগুলো বিচ্ছিন্ন করে।বিচ্ছিন্ন করার পর একদল উচ্ছৃঙ্খল লোক পরিদর্শকদলের চার কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় আশপাশে কর্মরত তিতাস গ্যাসের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলে উচ্ছৃঙ্খল ব্যক্তিরা তাঁদের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হয়। পরে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্মকর্তাদের উদ্ধার করে। তিতাসের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি।