অবৈধ বহির্গমন ঠেকাতে আইন হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ বহির্গমন ঠেকাতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। মানব পাচারের সংজ্ঞাও বদলানো হচ্ছে। অচিরেই তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক অ্যাডভোকেসি ও মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও শ্রম পাচার রোধ: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে উপস্থিত সরকারি প্রতিনিধিরা এসব তথ্য জানান।মানব পাচারের ওপর মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক অ্যাডভোকেসির সচিব শেখ মুজিবুল হক। সাংবাদিক সেলিম সামাদের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, জনকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সুধাকর দত্ত, ঢাকার মার্কিন দূতাবাসের প্রতিনিধি গ্রাহাম, উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি সারা পিয়াজানো প্রমুখ। বিজ্ঞপ্তি।