অবৈধ ভিওআইপি প্রতিহতে উদ্যোগ নেওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, অবৈধ ভিওআইপি-বাণিজ্য প্রতিহত করতে বিটিসিএলকে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর হতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অবস্থাতেই দুর্নীতি বরদাশত করা হবে না।মন্ত্রী গতকাল রোববার ঢাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কার্যালয় পরিদর্শনকালে বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তথ্য বিবরণী।