অবৈধ ৯৮ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা ও এর আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে আবাসিক গ্যাসের অবৈধ ৯৮টি সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এসব অবৈধ সংযোগের বিপরীতে ৪৫২টি চুলায় গ্যাস ব্যবহার করা হচ্ছিল। গতকাল সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।আবাসিক গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের বিশেষ পরিদর্শন দল ১৬ থেকে ২০ জানুয়ারি অভিযান চালায়। পরিদর্শন দল এই পাঁচ দিনে আবাসিক গ্রাহকের এক হাজার ৫৮০ বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ৯৮টি সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে।বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে গ্যাস বিপণন নিয়মাবলি ২০০৪ এবং বাংলাদেশ গ্যাস আইন ২০১০-এর বিধান অনুযায়ী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।