অরকিডে সেবা নেওয়া অটিস্টিক শিশুদের অভিভাবকদের উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্গানাইজেশন ফর চিলড্রেন কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টে (অরকিড) শিক্ষা ও চিকিৎসাসেবা অনিশ্চিত হয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত অটিস্টিক শিশুদের অভিভাবকেরা।এ রকম ১৮ জন অভিভাবক যৌথ বিবৃতিতে বলেছেন, অরকিডে শিশুদের শিক্ষা ও চিকিৎসাসেবা ভিন্ন ধরনের। সেখানে ভর্তি হওয়ার এক বছরের মধ্যে সন্তানেরা দৈনন্দিন কাজগুলো করতে শিখে গেছে। ২০০৪ থেকে ২০১১ সালের মধ্যে ৬০ জন এই প্রতিষ্ঠানের সেবা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ২৮ জন শিশু মূলধারার স্কুলে পড়ছে। অরকিডের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ নেই। বিবৃতিতে বলা হয়, কোনো স্বার্থান্বেষী ব্যক্তি অরকিড সম্পর্কে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। তাই কর্তৃপক্ষ কার্যক্রম স্থগিত রেখেছে, ভবিষ্যতে বন্ধ করতে পারে। তারা প্রতিষ্ঠানটি চালু রাখতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তি।