অর্কিডের নোটিশ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্গানাইজেশন ফর চিলড্রেনস কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের (অর্কিড) চেয়ারম্যান মনোবিজ্ঞানী উম্মে কুলসুম গত ১১ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘অটিস্টিক শিশুকে চিকিৎসার নামে প্রতারণা’ শীর্ষক প্রতিবেদনের জন্য প্রতিবেদকের নামে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তবে এ নোটিশে প্রতিবেদনের কোন তথ্যটি মিথ্যা, তা উল্লেখ করা হয়নি।উম্মে কুলসুমের পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুল ইসলাম।প্রথম আলোর প্রতিবেদনটিতে উম্মে কুলসুমের মনোবিজ্ঞানী হয়েও নিজেকে ‘মনোরোগ বিশেষজ্ঞ’ দাবি করা এবং কোথাও গবেষণাপত্র প্রকাশের আগে ‘গবেষক’ দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামতও দেওয়া হয়েছে।উম্মে কুলসুমের লিগ্যাল নোটিশেও তাঁকে ‘মনোবিজ্ঞানী’ হিসেবেই উল্লেখ করা হয়েছে। কিন্তু উম্মে কুলসুম তাঁর ভিজিটিং কার্ডে নিজেকে ‘মনোরোগ বিশেষজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন।গবেষণা প্রকাশের বিষয়ে লিগ্যাল নোটিশেই ইঙ্গিত দেওয়া হয়েছে, এখনো তা প্রকাশ বা স্বীকৃত হয়নি। এতে বলা হয়, ‘আমেরিকা, কানাডা, ইংল্যান্ডের ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে তাঁর গবেষণাটি পর্যবেক্ষণের জন্য আবেদন করা হয়েছে, যা প্রক্রিয়াধীন রয়েছে।’উম্মে কুলসুমের চিকিৎসা পাওয়া অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের মূলধারার স্কুলে পড়ার কথাও উল্লেখ করা হয়েছে লিগ্যাল নোটিশে।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিশু হাসপাতালের শিশু বিকাশ নেটওয়ার্কের চেয়ারম্যান নায়লা জামান খান প্রথম আলোকে বলেন, ‘অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরা পুরোপুরি ভালো হয়ে গেছে তা শুধু বললেই হবে না, জাতীয় বা আন্তর্জাতিক পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হলে তবেই তা বিশ্বাস করব।’লিগ্যাল নোটিশে প্রশ্ন করা হয়েছে, প্রতিবেদনে কেন একজনমাত্র অভিভাবকের বক্তব্য নেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে প্রতিবেদনের প্রয়োজনে আরও অভিভাবকের সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু অভিযোগকারী অভিভাবক শাকের হোসেন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন বলেই তাঁর অভিযোগটি পত্রিকায় উল্লেখ করা হয়েছে। ওই অভিভাবক নিজেকে কেন আইনজীবী দাবি করেছেন, এ প্রশ্নও তোলা হয়েছে। শাকের হোসেনের ঢাকা বার অ্যাসোসিয়েশনসহ আইনসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র থেকে পাওয়া সনদ প্রথম আলোর কাছে আছে।