অর্থদণ্ড ছয় প্রতিষ্ঠানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগ ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছয় মিষ্টির দোকান ও হোটেলকে বিভিন্ন মেয়াদে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। অধিদপ্তরের উপপরিচালক এ বি এম বদিউজ্জামানের নেতৃত্বে এ পরিদর্শনমূলক অভিযান চালানো হয়।অর্থদণ্ড পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো হাজারীবাগের জগদীশ সুইটস, মোহাম্মদপুরের গোল্ডেন স্টার ফুড, মোখলেস হোটেল, বাংলাদেশ হোটেল, পপুলার সুইটস ও ঢাকা সুইটস।