অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন গ্রামীণফোন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) রেয়াত, তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্স প্রাপ্তিসহ কয়েকটি বিষয় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে কথা বলেছেন গ্রামীণফোনের চেয়ারম্যান সিকভে ব্রেককে।সচিবালয়ে গতকাল রোববার দুপুরে গ্রামীণফোনের চেয়ারম্যান অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী ও গ্রামীণফোন চেয়ারম্যান কেউই সাংবাদিকদের সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলেননি। সূত্র জানায়, বৈঠকে অর্থমন্ত্রীর কাছে থ্রিজি লাইসেন্স, মূসক রেয়াতসহ কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগের নানা দিক তুলে ধরেন গ্রামীণফোন চেয়ারম্যান।