অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ প্রত্যাহারসহ তিন দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধনী) প্রত্যাহারসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। পরিষদের নেতারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীসহ সব আদিবাসী জনগণের ভাষা, সাংবিধানিক স্বীকৃতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক সব ধর্মীয় বৈষম্যমূলক বিধান বাতিল করার দাবি করেন।গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা এসব দাবি জানান। তাঁরা বলেন, গত ২ নভেম্বর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধনী) যেটি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। সেখানে ‘সহ-অংশীদার’ এবং ‘একই সম্প্রদায়ভুক্ত শরিকদার’ শব্দগুলো সংযোজন করতে হবে। এই দাবিতে একটি ঐকমত্য গঠনের লক্ষ্যে ১৮ সেপ্টেম্বর জাতীয় সম্মেলন আহ্বান করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের উপদেষ্টা ইউ কে জ্যাং, রোজলিন ডি কস্তা, জীবন কানাই দাস, সি কে দাস, বিপ্লব বড়ুয়া, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন।