অসদাচরণের জের ধরে গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রের সঙ্গে অসদাচরণের অভিযোগে আটটি গাড়ি ভাঙচুর করেছেন অমর একুশে হলের ছাত্ররা। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।হল সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রাকিবুল ইসলাম গতকাল বিকেলে তিন নম্বর রুটের একটি বাসে উঠতে যান। এ সময় গাড়িটি দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে গেলে গাড়ি থেকে পড়ে তিনি আহত হন। পরে গাড়ির চালক ও সহকারীর সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। পরে হল থেকে আরও ছাত্র গিয়ে গুলিস্তান থেকে আবদুল্লাহপুরগামী আটটি গাড়ি ভাঙচুর করেন ও তিনটি গাড়ি হলের সামনে নিয়ে আসেন।