অসলোতে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসলোতে বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল রোববার অপরাজেয় বাংলার পাদদেশে রিজিওনাল মাস্টার্স ইন জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন প্রোগ্রামের (আরএমপি) উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ নিন্দা জানানো হয়।এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা নরওয়েসহ বিশ্বের বিভিন্ন স্থানে এ ধরনের সন্ত্রাসী হামলা বন্ধের আহ্বান সংবলিত পোস্টার ও ব্যানার বহন করেন। আরএমপির বাংলাদেশ সমন্বয়ক শেখ আবদুস সালাম এই বর্বরোচিত হামলার নিন্দা করেন এবং হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান।