অসাধ্যকে সাধন করাই মানুষের ধর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজানাকে জানা আর অসাধ্যকে সাধন করাই মানুষের ধর্ম। প্রতিকূলতা পেরিয়ে মানুষ জয় করতে চায় সবকিছু। শ্রম আর অধ্যবসায়ের মাধ্যমেই কেবল তা সম্ভব হয়ে ওঠে। যেমন হয়েছে মুসা ইব্রাহীমের ক্ষেত্রে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এভারেস্ট বিজয়ী ‘মুসা ইব্রাহীমের অভিজ্ঞতা বর্ণনা অনুষ্ঠান’-এ আলোচকেরা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মুসা ইব্রাহিম এভারেস্ট বিজয়ের অভিজ্ঞতা বর্ণনা করেন।অনুষ্ঠানে আইনমন্ত্রী শফিক আহমেদ ছাড়াও বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কান হাইকমিশনার সরাথ কে উইরাগোদা, আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মঞ্জুরই এলাহী, মহাসচিব রকীবউদ্দীন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।