অসুস্থ ছাত্রীকে দেখতে গেলেন শিক্ষাসচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, শারীরিকভাবে শিক্ষার্থীদের আঘাত করা দণ্ডনীয় অপরাধ। যেসব শিক্ষক এ ধরনের কাজ করবেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষকের প্রহারে আহত হয়ে চিকিৎসাধীন রাজধানীর আইডিয়াল স্কুল ও কলেজের বনশ্রী শাখার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে গতকাল শনিবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে দেখতে গিয়ে শিক্ষাসচিব এ কথা বলেন। তিনি আহত ছাত্রীর যাবতীয় চিকিৎসা-ব্যয় নির্বাহের জন্য কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেন।