অস্ত্র ও গাড়িসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর প্রগতি সরণি এলাকা থেকে গত বুধবার রাতে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও একটি ব্যক্তিগত গাড়িসহ সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।একই রাতে ৩৫ কেজি গাঁজা ও গাড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানার পুলিশ। এ ছাড়া পূর্ব বাসাবো থেকে ব্যাংকের কর্মকর্তা খাজা মাহফুজুল হক হত্যা মামলার আসামি মিলনকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।ডিবি সূত্র জানায়, প্রগতি সরণি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আবদুর রহিম, আমির হোসেন, কাবুল খান ও জায়েদুল ইসলাম ওরফে রোমানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৪টি গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও তাঁদের ব্যবহূত গাড়ি উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মিল্কভিটা সড়কসংলগ্ন এলাকায় একটি গাড়ি থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় মুসলিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পল্লবী থানার এএসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।র‌্যাব-৩ সূত্র জানায়, গত ১৭ নভেম্বর উত্তর বাসাবোতে মাদকসেবীদের হাতে খুন হন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খাজা মাহফুজুল হক। ওই ঘটনার এজাহারভুক্ত আসামি মিলন।