অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের অবাঙালিদের মিল্লাত ক্যাম্পের ‘পীরের আস্তানা’ থেকে গতকাল রোববার ভোরে পুলিশ রাব্বী শাহ্ ওরফে রাসেল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, রাসেল চিহ্নিত সন্ত্রাসী। তাঁর কাছ থেকে পাঁচটি গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। পল্লবী থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ পীরের আস্তানায় অভিযান চালিয়ে পাঁচটি গুলিভর্তি একটি রিভলবারসহ রাসেলকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁর ব্যবহূত একটি মোটরসাইকেলও আটক করে।