অস্ত্র বেচাকেনার সময় তিন যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের বছিলা রোডে গত বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, সন্ধ্যায় ডিবির কাছে খবর আসে, বছিলা রোডের গ্রিন সিরামিকের দোকানের সামনে অস্ত্র বেচাকেনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। ডিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ধাওয়া করে সহিদুল আলম ওরফে সুজন (২৫), কবির হোসেন (২৫) ও রেহেসান আলীকে (৪০) আটক করা হয়। মোরশেদ নামের আরেকজন পালিয়ে যায়। আটক সহিদুলের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও চারটি গুলি উদ্ধার করা হয়।