অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারওয়ান বাজার এলাকা থেকে গতকাল শুক্রবার অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মন্টু নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টায় কারওয়ান বাজারের কামারপট্টিতে অভিযান চালিয়ে মন্টুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়। মাজহারুল বলেন, মন্টু দীর্ঘদিন মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছেন।