অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়া থানার একোয়ার গ্রাম থেকে গতকাল রোববার দুপুরে একটি বিদেশি রিভলবারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন তোফায়েল আহমেদ (৩০), জামান রানা (৩৭) ও লিটন শেখ (৩০)।র্যা ব-১-এর মেজর মোসতাক আহমেদ বলেন, একোয়ার গ্রামের ড্রাইভিংটেক নামের একটি জায়গায় অবৈধ অস্ত্রের বেচাকেনা হচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যা বের দল সেখানে গিয়ে অস্ত্রসহ তিনজনকে হাতেনাতে ধরে ফেলে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।