অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দারুসসালাম রোডের টেকনিক্যাল মোড়ে গতকাল শনিবার সকালে পুলিশ অস্ত্রসহ মাহমুদুল ইসলাম (২৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টেকনিক্যাল মোড়ে নিরাপত্তা চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি করছিল। মাহমুদুল ইসলাম নামের ওই যুবক সন্দেহজনকভাবে ঘেরাফেরা করছিলেন। পরে তাঁর হাতে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে পুলিশ নয়টি গুলিসহ একটি রিভলবার উদ্ধার করে। এ ব্যাপারে দারুসসালাম থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।