অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে জামায়াত-শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দেশব্যাপী তাদের চালানো হত্যাকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল সোমবার মুক্তাঙ্গনে পার্টির এক সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। ধর্মের নামে রগকাটার রাজনীতি বন্ধ, পাকিস্তানি ধারার রাজনীতির আগ্রাসন রুখে দেওয়া, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও শিক্ষাঙ্গনে ভর্তি-বাণিজ্য বন্ধের দাবিতে সিপিবি দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারই ধারাবাহিকতায় গতকাল মুক্তাঙ্গনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সিপিবি ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এম আকাশ, রুহিন হোসেন, আহসান হাবিব, আসলাম খান প্রমুখ।বক্তারা রাষ্ট্রীয় ও সরকারি সব নীতি ও কার্যক্রমকে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাসহ চার মূলনীতির ধারায় ঢেলে সাজানোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি।