অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালবাগে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম ওয়াহেদুজ্জামান (২৩)। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওয়াহেদুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত মদ্যপানের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে ওয়াহেদুজ্জামানের বড় ভাই সাইদুর রহমান বলেন, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।