অস্বাস্থ্যকর খাবার ও ওজনে কারচুপির দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান এলাকায় পণ্যের মোড়কে বিক্রয়মূল্য লেখা না থাকায় বিজিবাই জেনারেল স্টোরকে ৭ হাজার টাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে মুসলিম রেস্তোরাঁ ও হক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে যথাক্রমে ১৫ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ওজনে কারচুপির অপরাধে নীরব হোসেনের ফলের দোকানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

গতকাল রোববার ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানার নেতৃত্বে অভিযান চালিয়ে মোট ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান ও জেলা কার্যালয়ের মোট ছয়জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা ছাড়াও ময়মনসিংহ, মৌলভীবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ ও যশোরে বাজার তদারকি করা হয়। বাজার তদারকিতে ছয়টি এলাকার ৩৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, ক্যাব, মৎস্য অধিদপ্তর ও স্যানিটারি ইন্সপেক্টর এসব তদারকি কাজে সহায়তা করেন। বিজ্ঞপ্তি।