অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ছয় রেস্তোরাঁকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে রাজধানীর ছয়টি রেস্তোরাঁকে দুই লাখ টাকার ওপর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল রোববার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও মহানগর পুলিশের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার বেচাকেনার দায়ে কাকরাইলের মুন্নি হোটেল, শান্তিনগরের হক রেস্টুরেন্ট, নয়াপল্টনের আমির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই কারণে ফকিরাপুলের দি গাউছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল নিউ আল ইমাম ও তোপখানার ক্যাফে ঝিলকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অধ্যাদেশ, ১৯৮৫ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০০৩, বাংলাদেশ পিওর ফুড অর্ডিন্যান্স, ১৯৫৯ এবং দ্য বাংলাদেশ পিওর ফুড (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০০৫-এর ক্ষমতাবলে এ অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি।