প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসাবিজ্ঞান, শিক্ষা ও গবেষণায় সমৃদ্ধ থাইল্যান্ডের শীর্ষস্থানীয় মাহিদল বিশ্ববিদ্যালয়ের ট্রপিক্যাল মেডিসিন অনুষদ থেকে অধ্যাপক জি ইউ আহসান জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্য উন্নয়নে বিশেষ অবদানের জন্য ২০১৫ সালের শ্রেষ্ঠ অ্যালামনাস অ্যাওয়ার্ড পেয়েছেন। সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে অধ্যাপক আহসান আমন্ত্রিত হয়ে এই সম্মাননা পদক গ্রহণ করেন।
মাহিদল বিশ্ববিদ্যালয় বিশ্বের কয়েক হাজার পিএইচডি ডিগ্রিধারীর মধ্য বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের তিন অধ্যাপককে এই পুরস্কারের জন্য নির্বাচন করেছে। ড. আহসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন হিসেবে কর্মরত। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কারিগরি উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।