অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। উইকিলিকস যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে, সে ব্যবস্থা করারও দাবি জানিয়েছে মানববন্ধনকারীরা।উইকিলিকসের তথ্যপ্রবাহ উন্মুক্ত করার স্লোগানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেয় প্রায় ৫০ জন শিক্ষার্থী। সুইডেনে দুই নারীর দায়ের করা যৌন হয়রানির মামলার জের ধরে জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়েছে।