প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল বুধবার গুলশান লেকে অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিতদের একটি ক্লাবঘরসহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। স্থাপনাগুলোর বেশির ভাগই ছিল বস্তিঘর। স্থানীয় সূত্রগুলো জানায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে নিকেতন আবাসিক এলাকাসংলগ্ন লেকের ধারে আধাপাকা অবৈধ স্থাপনা গড়ে তুলে ক্লাবঘরটি নির্মাণ করা হয়। গতকাল সকালে বুলডোজার দিয়ে এটি ভাঙার সময় কর্মীরা দ্রুত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং আসবাবপত্র সরিয়ে নেন। ক্লাবঘরের আশপাশের আরও ১৫টির মতো স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ ছাড়া ওই এলাকার ৪৬১ নম্বর প্লটে তৈরি করা একটি স্থাপনা এবং ৩১ ও ৩২ নম্বর সড়ক এলাকার মাঝখানের লেকপাড়ে স্থাপিত বেশ কিছু বস্তিঘর ভেঙে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা।