আ.লীগের সম্ভাব্য চার প্রার্থীর বিরুদ্ধে জাপার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন এখনো ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। কিন্তু এর আগেই আওয়ামী লীগের সম্ভাব্য চার মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে পোস্টার ছেঁড়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় সভাপতিমণ্ডলির সদস্য কাজী ফিরোজ রশীদ।গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল স্কুলে জাপার খিলগাঁও থানা কমিটির এক কর্মিসভায় ফিরোজ রশীদ এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের চারজন প্রার্থী রাতের আঁধারে যেভাবে আমার পোস্টার ছিঁড়ছে এবং ব্যানারগুলো তুলে নিয়ে যাচ্ছে, তাতে মনে হয় যে তারা এখন থেকেই ভোটকেন্দ্র দখল করার মহড়া দিচ্ছে।’কাজী ফিরোজ ঢাকা দক্ষিণ এলাকা থেকে মেয়র পদপ্রার্থী। এই এলাকায় আওয়ামী লীগ থেকে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে হাজি মো. সেলিম, সাঈদ খোকনসহ চারজন নানাভাবে প্রচার চালাচ্ছেন।