আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকরি মেলা (জব ফেয়ার)। দুই দিনব্যাপী মেলায় ১০০টিরও বেশি দেশি-বিদেশি কোম্পানি অংশ নেবে। আজ ও আগামীকাল বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে। উত্তরা ১০ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই মেলা অনুষ্ঠিত হবে। বিজনেস অনুষদের পরিচালক তানভীর এইচ দেওয়ান বলেন, আইইউবিএটির সব গ্র্যাজুয়েটের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অনেকের চাকরির দ্বার উন্মোচিত হবে এবং অনেক শিক্ষার্থীর কর্মক্ষেত্রে যোগদানের সুযোগ হবে সহজেই। এই মেলায় আইইউবিএটি বিশ্ববিদ্যালয় থেকে যাঁরা সফলতার সঙ্গে স্নাতক সমাপ্ত করেছেন, তাঁদের জন্য অগ্রাধিকার থাকবে। মেলায় স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি চাকরি দেওয়া হবে। বিজ্ঞপ্তি