আইইউবির ১৮তম সমাবর্তন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ১৮তম সমাবর্তন আজ রোববার বসুন্ধরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে৷ এতে স্নাতক ও স্নাতকোত্তরে উত্তীর্ণ ১ হাজার ৪১৯ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হবে৷

সমাবর্তনে রাষ্ট্রপতি ও আইইউবির আচার্য মো. আবদুল হামিদের পক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্ব করবেন৷  এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ৷ বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়  মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। বিজ্ঞপ্তি৷