আইইবির নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন প্রায় ১৫ হাজার ভোটার আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির ১০ কর্মকর্তা নির্বাচন করবেন। একই সঙ্গে তাঁরা পাঁচ বিভাগীয় কমিটি ও ঢাকা কেন্দ্রের কর্মকর্তা নির্বাচনের জন্য ভোট দেবেন।স্বাধীনতার স্বপক্ষের প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নূরুল হুদা। এই প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক ছাত্রনেতা ও অগ্রণী ব্যাংকের পরিচালক আবদুস সবুর।চার দলীয় জোট সমর্থিত প্যানেলে সভাপতি প্রার্থী অধ্যাপক শামীম জেড বসুনিয়া। এই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রিয়াজুল ইসলাম।