আইইবির পুরকৌশল বিভাগের প্রথম কংগ্রেস আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রথম পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) কংগ্রেস। একই সঙ্গে শুরু হচ্ছে পুরকৌশল বিভাগের চতুর্থ বার্ষিক পেপার মিট অনুষ্ঠান। কংগ্রেসের মূল প্রতিপাদ্য হবে ‘উদ্ভাবনই উন্নতিকে ত্বরান্বিত করে’। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পুরকৌশল বিভাগের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পেপার মিট-এ জলবায়ু, ভূমিকম্পসহ পাঁচটি বিষয়ের ওপর কারিগরি ৫৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে।সংবাদ সম্মেলনে আইইবির সাবেক সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, তিন দিনের এই কংগ্রেসে পুরকৌশলের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হবে। উঁচু ভবন, বড় বড় সেতু এবং বিভিন্ন দেশের প্রকল্পের বিষয়ও আলোচিত হবে। সংবাদ সম্মেলনে আইইবির পুরকৌশল বিভাগের চেয়ারম্যান আবদুল আজিজ জোয়ারদার প্রমুখ উপস্থিত ছিলেন।