আইইবির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবস টিকে আইইবি ’ইঞ্জিনিয়ার্স ডে’ হিসেবে পালন করে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। আইইবির সম্মানীয় সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ কাইউম বলেন, সাভারে ভবনধসের মূল কারণ ১৯৯৩ সালে প্রণীত বাংলাদেশ জাতীয় ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ না করা। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইইবির সভাপতি এম শামীম-উজ-জামান বসুনিয়া, আইইবি ঢাকা কেন্দ্রের সভাপতি মোহাম্মদ মহসিন আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।