আইএমটির শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে অনশন কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত বেতন না নেওয়া, বিএসসি ইন হেলথ টেকনোলজির জন্য নিজস্ব ক্যাম্পাস স্থাপনসহ ছয় দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির (আইএমটি) শিক্ষার্থীরা।গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো: ইনকোর্স ট্রেনিংয়ে কোনো ফি না নেওয়া, পরীক্ষাকে পুঁজি করে অতিরিক্ত ফি না নেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তনে অংশগ্রহণ করতে দেওয়া এবং শিক্ষার্থীদের কোনোরূপ হুমকি না দেওয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসরাত সুলতানা।এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘২০০৪-০৫ সেশনে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সটি চালু করে ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি। বিজ্ঞাপনে বলা হয়, এটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত। কিন্তু কথাটি সত্য ছিল না। ভর্তি হওয়ার এক বছর পর এটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পায়। তার পরও এই একটি বছরের জন্য আলাদা টাকা দাবি করছে কর্তৃপক্ষ।’শিক্ষার্থীরা বলেন, ‘১০ হাজার করে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ সামনের পরীক্ষাকে পুঁজি করে অতিরিক্ত বেতন দাবি করছে এবং আসন্ন সমাবর্তনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে।’দাবি আদায়ে ১৮ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি, ২০ মার্চ শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি, ২২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের।