আইজি প্রিজনকে সংবর্ধনা দিয়েছে পিএফবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের কারাগারগুলোয় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উপাসনা করার সুযোগ করে দেওয়ায় কারা প্রশাসনের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খানকে সংবর্ধনা দিয়েছে প্রিজন ফেলোশিপ বাংলাদেশ (পিএফবি) নামে একটি প্রতিষ্ঠান। গতকাল শনিবার সকালে প্রতিষ্ঠানের মোহাম্মদপুরের কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। পিএফবির চেয়ারম্যান প্রদীপ দাওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক বলেন, কারাগারকে এখন আর শাস্তির জায়গা হিসেবে মনে করা হয় না। এগুলো সংশোধনের স্থান।