আইন মন্ত্রণালয়ে পাঁচ কর্মকর্তার পদোন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
এঁদের মধ্যে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। উপসচিব থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছেন বিকাশ কুমার সাহা, মো. গোলাম সারওয়ার ও উম্মে কুলসুম। ঢাকার মুখ্য বিচারিক হাকিম মাহবুবার রহমান সরকার উপসচিব (প্রশাসন) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
আইন ও বিচার শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ডিসেম্বরের অফিস আদেশ অনুযায়ী পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা নিজ নিজ শাখায় বদলি করা হয়েছে। বিজ্ঞপ্তি।