আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে মন্তব্য করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, পৃথিবীর অন্য কোথাও এভাবে সাধারণ মানুষ নির্যাতিত হয় না।মানবাধিকার ও পর্যটনবিষয়ক মাসিক পত্রিকা মানবাধিকার খবর-এর প্রকাশনা অনুষ্ঠানে মিজানুর রহমান বলেন, ‘দ্রুত মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে হবে। ন্যায়বিচারের নামে রাষ্ট্রীয় টাকা খরচ করে জামাই আদরে কাউকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাসের পর মাস রাখা হোক, তা মানুষ চায় না।’গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতি মোবাইদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আবদুর রহিম খান, চেয়ারম্যান শেখ কবির হোসেন, মো. কামাল উদ্দিন এবং পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।