আইনি নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরে ঘোষিত হজ প্যাকেজ প্রত্যাহার চেয়ে ধর্ম এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান এ নোটিশ পাঠান।নোটিশে বলা হয়, ২৯ মার্চ ধর্ম মন্ত্রণালয় ঘোষিত হজ প্যাকেজে প্রতি হাজির কাছ থেকে দুই লাখ ৫৯ হাজার টাকা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে এক লাখ আট হাজার ৪১০ টাকা বিমানভাড়া বাবদ ধরা হয়। অথচ ঢাকা থেকে জেদ্দার বিমানভাড়া হচ্ছে ৫০ হাজার ৭০০ টাকা।