আইনি প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা কমছে: আসক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে গণপিটুনীতে ছয় ডাকাত নিহত ও ছয়জন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র—আসক। গত রোববার সংঘটিত নির্মম এ ঘটনায় আইনি প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা কমছে বলে মন্তব্য করেছে সংগঠনটি।গতকাল সংগঠনের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন এনায়েতপুরে ডাকাত ধরায় জড়িত প্রত্যেককে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জনগণকে আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে বলে আসক মনে করে।