আইনি সংজ্ঞার অভাবে নির্যাতনের ঘটনা অস্বীকার করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আইনে ‘নির্যাতনকে’ এখনো সংজ্ঞায়িত করা হয়নি। তাই নির্যাতনের ঘটনা ঘটলেও বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।গতকাল সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় মানবাধিকার সংগঠন অধিকার এই অভিমত দেয়।অধিকারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সেক্রেটারি আদিলুর রহমান খান বলেন, নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদের ঐচ্ছিক প্রটোকলে বাংলাদেশ সরকার যেন সই করে, সেই লক্ষ্যে জনমত গঠনের জন্য অধিকার কাজ করে যাচ্ছে।ঢাকায় ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হান্না অধিকারের নির্যাতন প্রতিরোধ-বিষয়ক কাজের সফলতা কামনা করেন এবং সংসদ সদস্যদের এই কাজে সম্পৃক্ত করার বিষয়ে তাগিদ দেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সুইডেনের রাষ্ট্রদূত এনেলি লিন্ডাল ক্যানি ও জার্মানির রাষ্ট্রদূত হোলগার মাইকেল। বিজ্ঞপ্তি।