আইনের শাসন নিশ্চিত করতেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করার অংশ হিসেবেই যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।আইনমন্ত্রী বলেন, ‘অপরাধ করে পার পেয়ে যাওয়ার খারাপ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর এ থেকে বের হয়ে আসতে অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।’গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আইন ও বিচার বিভাগের জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি প্রকল্পের সহায়তায় বাংলাদেশ আইনগত প্রদান সংস্থা আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।আইনমন্ত্রী আরও বলেন, ‘যারা গণহত্যা, ধর্ষণসহ মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটন করেছে, তাদের বিচারের আওতায় আনা হয়েছে। এদের কোনো ক্ষমা নেই।’ তিনি এসব ঘৃণ্য অপরাধীর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য গণমাধ্যমসহ দেশের জনগণের প্রতি আহ্বান জানান।মন্ত্রী বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। অসচ্ছল ব্যক্তিদের ন্যায্য অধিকার পাওয়ার লক্ষ্যে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ করে দিতে সরকার আইনগত সহায়তা কর্মসূচি গতিশীল ও সম্প্রসারিত করেছে।কর্মশালায় অন্যান্যের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ইউএনডিপির এ দেশীয় পরিচালক স্টেফান প্রিজনার, জেএসএফ প্রকল্পের প্রধান কারিগরি উপদেষ্টা খ্রিষ্টিয়ান এলডন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।কর্মশালায় জেলা জজ, প্রধান বিচারিক হাকিম, আইন কর্মকর্তা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।