আইবিএ ডিবেটের চূড়ান্ত পর্ব পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আইবিএ ইনভাইটেশনাল ডিবেট ২০১২’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পেছানো হয়েছে। শিগগিরই অনুষ্ঠানের সময়সূচি জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) আইবিএ কমিউনিকেশন ক্লাব এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে।গত ১১ ডিসেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। হরতালের কারণে তা বাতিল করা হয়েছে। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাংলা ও ইংরেজি বিতর্কের সেমিফাইনাল। বাংলা বিতর্কের সেমিফাইনালের বিষয় ছিল ‘এই সংসদ নাস্তিক হতে চায়’। এতে বিজয়ী হয়ে ফাইনালে উন্নীত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। ইংরেজি বিতর্কের সেমিফাইনালের বিষয় ছিল ‘চীনে গণতন্ত্র চালু করার এখনই সময়’। এতে বিজয়ী হয়ে ফাইনালে উঠেছে আইবিএ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিতর্ক আয়োজনের পৃষ্ঠপোষক মানুষের জন্য ফাউন্ডেশন ও কোটস বাংলাদেশ। সার্বিক সহযোগী প্রথম আলো। বিজ্ঞপ্তি।