আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবৈধ হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীরচরের কুড়াঘাট এলাকায় পশুর অবৈধ হাট বসিয়েছেন থানা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ছাড়া জোরপূর্বক ট্রাক থামিয়ে গরু ওই হাটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে হাটের ইজারাদারের লোকজনের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গেছে, কামরাঙ্গীরচর থানাধীন রসুলপুর কুড়ারঘাট এলাকায় প্রস্তাবিত হাসপাতাল ও র‌্যাব-১০-এর জায়গায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবৈধভাবে গরুর হাট বসিয়েছেন। ২২ অক্টোবর থেকে রসুলপুর কুড়ারঘাট এলাকায় সরকারি প্রায় ১২ একর জায়গাজুড়ে ওই হাট বসানো হয়।সূত্র জানায়, কামরাঙ্গীরচর আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার জেলা প্রশাসকের অধীনে তেজগাঁও উন্নয়ন সার্কেল কার্যালয় থেকে ইজারা নিয়ে আসেন। এই হাট পরিচালনা করছেন সুলতানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান মাতব্বর। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে পশুর হাটের পরিচালক ও সুলতানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান মাতব্বর ট্রাক থেকে গরু নামিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।নয়াবাজার হাটের কারণে দুর্ভোগ পুরান ঢাকার আরমানীটোলা মাঠে গরুর হাট বসানোর ফলে মিটফোর্ড বংশাল, নয়াবাজার, রায়সাহেব বাজার, তাঁতীবাজার ও ইসলামপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নয়াবাজারের রাস্তার দুই পাশে গরু রাখার কারণে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে যান চলাচলের সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথে প্রধান ফটকের সামনে ও মিটফোর্ড, বাবুবাজার এলাকায় হাট বসানোর কারণে হাসপাতালের রোগীদের আসা-যাওয়া করতে সমস্যা হচ্ছে।