আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী আজ রোববার চূড়ান্ত করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বেলা একটায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরউল্লাহ, সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের ও আলাউদ্দিন আহমেদ।