‘আকাশ নীল’-এর এমডি ও পরিচালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

কম দামে পণ্য বিক্রির ‘লোভ’ দেখিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা ই-কমার্স প্রতিষ্ঠান ‘আকাশ নীল’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমান ও প্রতিষ্ঠানটির পরিচালক ইফতেখারুজ্জামান গ্রেপ্তার হয়েছেন। ঢাকা ও ফরিদপুর থেকে তাঁদের গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

আজ সোমবার বেলা পৌনে একটায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানাবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।