আগরতলা মামলায় অভিযুক্তদের ‘জাতীয় মহাবীর’ ঘোষণার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, আগরতলা মামলাটি একটি সত্য ও ঐতিহাসিক মামলা। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের বিজয় কেতন জাদুঘরে এক সভায় তিনি এ কথা বলেন। মামলাটিতে অভিযুক্ত ব্যক্তিদের ৪৪তম কারামুক্তি দিবস উপলক্ষে আগরতলা মামলা মূল্যায়ন পরিষদের সহযোগিতায় আগরতলা মামলায় অভিযুক্ত পরিষদ ওই সভার আয়োজন করে। সভায় মামলায় অভিযুক্ত জীবিত ১০ জনসহ ৩৫ জনকে ‘জাতীয় মাহবীর’ ঘোষণা এবং মুক্তযুদ্ধের ইতিহাসের পাশাপাশি আগরতলা মামলার ইতিহাসকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। আগরতলা মামলা অভিযুক্ত পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার খুরশীদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক আবেদ খান, কলাম লেখক শাহরিয়ার কবীর, কর্নেল (অব.) শামসুলআলম প্রমুখ বক্তব্যদেন। বিজ্ঞপ্তি।