আগা খান স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আগা খান স্কুলের প্রাথমিক শাখার বার্ষিক পুরস্কার বিতরণী এবং ২০১০-১১ শিক্ষাবর্ষের গ্রেড-৫ পিওয়াইপি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্প্রতি আর্মি গলফ গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে আবৃত্তির পর আগা খান এডুকেশন সার্ভিস বাংলাদেশের সভাপতি সুলাইমান আজানির ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।বার্ষিক পুরস্কার বিতরণের পর শুরু হয় গ্রেড-৫ পিওয়াইপি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। সেখানে শিক্ষার্থীদের মধ্যে উত্তরীয় ও সনদপত্র বিতরণ করেন প্রতিষ্ঠানের শিক্ষাবিষয়ক প্রধান জেকুলিন পারাই। শিক্ষায় বিশেষ সাফল্য ও পাঠ্যসূচিবহির্ভূত কর্মকাণ্ডের জন্য ১০০ জন শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়।শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠানের জন্য দীর্ঘদিন সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদেরও সনদপত্র দেওয়া হয়। শেষে প্রাথমিক শাখার শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। বিজ্ঞপ্তি।