আগাম অবসর চান নর্থ সাউথের উপাচার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছায় অবসর চেয়ে শিক্ষাসচিবের কাছে চিঠি দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী। এতে আগামী ১ সেপ্টেম্বর থেকে অবসর কার্যকর করতে অনুরোধ করা হয়েছে।ডিসেম্বরে তাঁর নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগেই গতকাল বুধবার তিনি শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর কাছে অবসরসংক্রান্ত এই চিঠি দেন।জানতে চাইলে হাফিজ জি এ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বয়সের কারণে শারীরিক অবস্থা ভালো না। এ জন্যই অবসরে যাওয়ার কথা বলেছি। এটাই প্রাথমিক কারণ।’