আগামী দশককে নবায়নযোগ্য জ্বালানি দশক ঘোষণার দাবি
আগামী দশককে নবায়নযোগ্য জ্বালানি দশক ঘোষণার দাবিসহ এই জ্বালানি ব্যবহারে জনগণকে সচেতন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে দেশে ক্রমশ জ্বালানির চাহিদা বাড়ছে। কমছে জ্বালানির মজুদ। এ সময় নবায়নযোগ্য জ্বালানিই একমাত্র সমাধান।গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে নিজস্ব ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। বৈঠকে আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এম এ গোফরান।বৈঠকে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, আগামী ২০৫০ সালে খনিজ জ্বালানি দুষ্প্রাপ্য হয়ে পড়বে। এখনই বিকল্প জ্বালানির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।দ্য ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান বলেন, দেশে-বিদেশে নবায়নযোগ্য জ্বালানির অনেক উদাহরণ রয়েছে। এগুলো গণমাধ্যমের মাধ্যমে সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দিতে হবে।বৈঠকে আরও বক্তব্য দেন নয়া দিগন্ত-এর সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নিউ নেশন-এর সম্পাদক মোস্তফা কামাল ও সাংবাদিক জাকারিয়া কাজল।