আগামীকালের হরতাল সফল করার আহ্বান সিপিবি ও বাসদের
আগামীকাল মঙ্গলবারের হরতাল সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল রোববার উভয় দলের নেতারা বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান।জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার, আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় আগুন লাগার জন্য মালিকসহ দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি এবং জনজীবনের সংকট নিরসনের দাবিতে সিপিবি ও বাসদ আগামীকালের হরতাল ডেকেছে।মতবিনিময় সভায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ, রাজেকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।সিপিবি ও বাসদের নেতারা গতকাল আলাদাভাবে পাঁচটি শ্রমিক সংগঠন ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সংগঠনগুলো হচ্ছে: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন সমিতি, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা বাস-ট্রাক ওনার্স অ্যাসেসিয়েশন।এদিকে গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে আজ সোমবার বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণসমাবেশ ও মিছিল হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।